কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

0
216

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রæপের সভাপতি আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের দাবি মেনে না নিলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাব।

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট দ্ব›েদ্বর জেরে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা করে কুষ্টিয়ার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা। ধর্মঘটের কারণে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিবহন নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় এবং একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহন সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

Share this news as a Photo Card