মেডিকেলে চান্স না পেয়ে মেধাবী ছাত্রীর আত্মহত্যা

0
200

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের মেধাবী ছাত্রী হাফসা খাতুন (১৯) মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারমাইল তাতিবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাফসা খাতুন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতিবন্ধ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে।

নিহতের মা সিমা খাতুন জানান, হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়ে উত্তিন্ন হয়। সে এসএসসি পরীক্ষাতেও গোল্ডেন-৫ পেয়েছিল। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিল। অকৃতকার্য হওয়ায় পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে সে আত্মহত্যা করেছে।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। দুই বান্ধবী চান্স পেলেও হাফসার চান্স না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card