বাবার পায়ের সাথে উঠে এলো মেয়ের মৃতদেহ

0
183
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জিকি প্রকল্পের পাশের ক্যানালের পানিতে গোসল করতে নামেন বাবা স্বপন মোল্লা। আর তার পায়ের সাথে জড়িয়ে পরে নিজের তিন বছরের মেয়ে শিশু জারার মৃতদেহ।

শনিবার বিকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগের ক্যানাল পাড়ায় পানিতে ডুবে জারা নামের ওই শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি পাশের জিকে ক্যানেলের পানিতে পরে যায় জারা নামে এই শিশুটি। তখন মা পানিতে ঝাপিয়ে পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে সুস্থ্য করার চেষ্টা করে। ইতোমধ্যে মা একটু বেখেয়াল হলে শিশুটি আবার হারিয়ে যায়। বিকাল ৪ টার দিকে বাবা স্বপন মোল্লা মাঠ থেকে ফিরে ক্যানালের পানিতে গোসল করতে নামে। এ সময় তার পায়ে নিজের মেয়ের মৃতদেহ বেঁধে যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তনুজা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাপাতালে আনা হয়। তবে পরিবারের লোকেরা তাকে জানিয়েছে শিশুটি পানি ডুবে যাওয়ার ১০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card