পুকুরে ভেসে ওঠা বিবস্ত্র নারী লাশ উদ্ধার

0
277

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে পানিতে ভেসে ওঠা রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিজের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিয়া একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী।

এ ঘটনায় পুলিশের হাতে আটক নজরুল ইসলাম নিহতের প্রতিবেশী মৃত বাদশা প্রামাণিকের ছেলে।

নিহত গৃহবধূর স্বামী রকিব আলী জানান, রাতে পরিবারের সবাইকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আর ফেরেননি। খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে ভাসমান অবস্থায় বিবস্ত্র নারীর মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ পাঠান। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। নরীর মৃত্যুর রহস্য জানা যাবে।

Share this news as a Photo Card