বন্ধ হলো বাল্য বিয়ে, কনের বাবাকে জরিমানা

0
206

কুষ্টিয়া প্রতিনিধি

১৪ বছর বয়সী কিশোরী বধূ সাজে বর পক্ষের অপো করছে। সব প্রস্তুতি শেষ। এমন সময় বিয়ে বাড়িতে হাজির হন ম্যাজিস্ট্রেট।

মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পন্ড করে দেন ওই ম্যাজিস্ট্রেট। একই সাথে অবৈধ বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা – এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার বিকালে এঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিতান কুমার মন্ডল এবিষয়ে নিশ্চিত করে বলেন, ১৪ বছর বয়ষী এক কিশোরীকে অবৈধ ভাবে বিয়ে দেওয়ার প্রস্তুুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাল্য বিয়ের আয়োজন করাই বাল্য বিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card