বিএনপি জঙ্গীতান্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর জল্লাদ – হাসানুল হক ইনু

0
280

কুৃষ্টিয়া প্রতিনিধি

বিএনপি’র নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন তাঁরা গণতন্ত্রের ফেরেশতা না। তাঁরা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গীতান্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর সব জল্লাদ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, মানুষ পোড়ানো, জঙ্গীতান্ডব ও হত্যা খুনের আসামিদের প্রধান পিষ্টপোষক হচ্ছে বিএনপি।

বুধবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদ নেতাদের সাথে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি’র প্রস্তাবিত তত্ত¡াবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে, এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেতার কোন সম্পর্ক নাই।

এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card