রোকুনুজ্জানকে ঝিনাইদহে বদলী করা হয়েছে

0
179

ঝিনাইদহ প্রতিনিধি

সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে রোকুনুজ্জানকে ঝিনাইদহে বদলী করা হয়েছে। তিনি খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৯ আগষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে রোকুনুজ্জানকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সারিত এক আদেশে বলা হয়, মাঠ পর্যায়ে কর্মরত ৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে পদায়ন বা বদলী করা হয়। আগামী ২১ সেপ্টম্বর তারিখের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তি হতে বলা হয়েছে।

এ আদেশে খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা রোকুনুজ্জানকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলী হয়।

রোকুনুজ্জান এর আগেও ঝিনাইদহে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে সদালাপী ও মানবিক অফিসার হিসেবে পরিচিত।

Share this news as a Photo Card