পিকে হালদারের ২২ বছর কারাদন্ড

0
208
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে ২২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া অন্য ১৩ আসামির প্রত্যেককে ৭ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

দুর্নীতির কোনো মামলায় এবারই প্রথম পিকে হালদারের সাজার রায় এলো।

আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শংখ বেপারীর উপস্থিতে রায় দেন বিচারক।

সাজা প্রাপ্তদেও মধ্যে পিকে হালদার, তার মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রিসহ সহ ১০ জন পালাতক রয়েছেন।

Share this news as a Photo Card