খালেদা জিয়ার অসুস্থ্যতার বিষয়ে সংবাদ সম্মেলন সোমবার

0
192
বিএনপি নেত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

সোমবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ১১তলায় এ সংবাদ সম্মেলন হবে।

এ তথ্য জানিয়েছেন বোর্ডের সদস্য ও বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, ‘খালেদা জিয়ার অবস্থা ভালো না। তাঁর লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এটি দেশে করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

জাহিদ হোসেন আরও বলেন, ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে যেহেতু যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু লিভার সিরোসিসের প্রভাবে তাঁর হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েই চলেছে। উন্নতির কোনো লণ নেই। ফলে কখনো তিনি কিছুটা সুস্থ থাকছেন, আবার পরণেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান, লিভারের মূল সমস্যার চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে এবং জটিলতা বাড়ছে। তারা জটিলতা ও নতুন উপসর্গ ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন, যাতে রোগীর কষ্ট কম হয়।

গত দুই মাসের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ড অনেক দিন ধরে বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দেয়। এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

Share this news as a Photo Card