সংবিধান লঙ্ঘন করে সমঝোতা নয়: ওবায়দুল কাদের

0
242

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক থেকে বেড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা কলেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল সমঝেতা ও সহাবস্থানের সুযোগ আছে কি-না জানতে চেয়েছেন। আমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি।

তিনি বলেন, তারা (বিএনপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত¡াবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। আমরা জানিয়েছি, এসব সম্ভব নয়।

সেতুমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দলের কাছে বিএনপি যেসব অভিযোগ করেছে, তার জবাব দিয়েছি আমরা। বিএনপি তাদেরকে আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোনো কথা বলেনি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। কোনো সহিংসতার আশঙ্কা আছে কি-না জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপে ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে ল্েয আমরা কাজ করে যাচ্ছি।

Share this news as a Photo Card