গড়াই নদী থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

0
271
প্রতিীকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদরে নিখোঁজের একদিন পর গড়াই নদী থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত স্কুল শিক্ষক তারা শংকর সরকার (৪৫) জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক ছিলেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে তারা শংকর মানসিকভাবে বির্পযস্ত ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়রি করেন নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সনাক্ত করে। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। তবে তার শরীরে আঘাতের তেমন কোন চিহৃ পাওয়া যায়নি।

Share this news as a Photo Card