যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে : শেখ হাসিনা

0
237

দ্রোহ অনলাইন ডেস্ক

যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন মতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, মনোনয়নের সার্ভে রিপোর্টের গুরুত্ব দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

রবিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন বলে একাধিক সংসদ সদস্য নিশ্চিত করেন। সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের সরকারি দলের সভাকে এক ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একাধিক সংসদ সদস্য জানান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, ভোট অবাধ ও নিরপে হবে। এ ভোটে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতে আনার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি কারও চেহারা দেখে মনোনয়ন দেবো না। দেখেশুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেবো। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেবো, তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান না পান নৌকার বিরোধিতা করা যাবে না।

যারা নৌকার বিরোধিতা করবেন তাদের রাজনীতি চিরতরে শেষ বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন। ভোট বানচালের ষড়যন্ত্র করতে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও আওয়ামী লীগ সভাপতি মন্তব্য করেন।

পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ মতায় আসবে। তারা আওয়ামী লীগকে মতায় দেখতে চায় না। সেই কারণে নির্বাচন বানচাল করতে পারলে একটি অনির্বাচিত সরকার এনে তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচনে জয়লাভ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। তিনি বলেছেন, মনোনয়ন দেওয়া হবে বিভিন্ন জরিপের ভিত্তিতে, গ্রহণযোগ্য, জনপ্রিয়তা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। তবে, সবাইকে প্রার্থীর পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তারা আন্দোলন করতে চায় করবে। কোনো সমস্যা নেই। আমরা বাধা দেবো না। তবে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করলে ছাড় দেওয়া হবে না। আমরা মোকাবিলা করে অভ্যস্ত। হেফাজত মোকাবিলা করেছি। জামায়াত-বিএনপি মোকাবিলা করেছি। এবারও করবো।

Share this news as a Photo Card