বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0
223

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জমিতে কীটনাশক স্প্রে করার জন্য পাম্পে পানি আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশি আবুল বাশার জানান, আব্দুর রহিম বাড়ির পাশের মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করাতে গিয়েছিলেন। এসময় তিনি মাঠের একটি মটর পাম্প থেকে পানি নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে মাঠে লোকজন আব্দুর রহিমের মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকারে করেন।

Share this news as a Photo Card