কুমারখালীর পদ্মানদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

0
238

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার বেলা একটার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় আদালতকে সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

আদালত সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) ও আলমগীর হোসেন (৩৬) কে মৎস্য সংরণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাঁদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যাঁর বাজার মূল্য প্রয় দুই লাখ টাকা। এবং জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে জেলেদের জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card