পুলিশ হত্যা মামলায় আব্বাস-আলাল গ্রেপ্তার

0
185

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৯টায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

শাহজাহানপুরের শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে ওই সময়ে আলালকে গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশীদ বলেন, মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনই পুলিশ হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে।

Share this news as a Photo Card