বিয়ে করতে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

0
220

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর গ্রামে বিয়ে করতে ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রীকে প্রথম হুমকি-ধামকি দেয় বখাটেরা। পরে ওই বখাটে চক্রটি সপ্তাহ ব্যবধানে ছাত্রীর বাবার বাড়িতে দুই দফায় আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিনগত রাত একটার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে ওই ছাত্রীর বাবার গোয়ালঘর ও তিনটা ষাঁড় গরু দগ্ধ হয়। এতে কৃষকের প্রায় ১৫ লাখ টাকা তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার দুপুরে ওই কলেজ ছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে তার কলেজ পড়–য়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। মাঝেমাঝে বিয়ের জন্য বাড়িতে লোক পাঠায়। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত। গেল কয়েকবছর ধরে সম্রাট সৌদি আরবে চলে গেছে। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, একপর্যায়ে গত শনিবার রাত একটার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এসময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করলেও পুঁড়ে গেছে গোয়ালঘর, গোয়ালঘরে থাকা দুই মণ রসুনের বীজ, স্যালোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা ষাঁড় গরু।

তিনি অভিযোগ করেন, বখাটে সম্রাট বিদেশ থেকে তার লোকজন দিয়ে আগুন লাগিয়েছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকা তি হয়েছে। তিনি থানায় মামলা করবেন।

আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের অনেক দিনের সম্পর্ক। আমরা বিয়ের প্রস্তাব নিয়েও ওদের বাড়িতে গেছি। কিন্তু মেয়ের বাবা-মা বিয়েতে রাজি না। কিন্তু আমরা কারো বাড়ি আগুন দিইনি।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card