চতুর্থ অবরোধে কোথায় কখন আগুন দিলো দুর্বৃত্তরা

0
203

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি সমমনাদের ডাকা রবি ও সোমবারের চতুর্থ অবরোধে চলাকালে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্র জানায়, ১২ নভেম্বর রবিবার থেকে ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চতুর্থ অবরোধের ২দিনে ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি এবং রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ১টি নছিমন ও ১টি ট্রাক পুড়ে যায়।

মিডিয়া সেল আরও জানিয়েছে, ১২ নভেম্বর (রবিবার ) রাত ৩টা ৩৫ মিনিটে বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৬টা ০৯ মিনিটে সুত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে। দুপুর ১টা ১০ মিনিটে মিরপুর ১০ গোলচত্বরে প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ১টি মিনিবাসে। রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁও নাবিস্কো মোড়ে শ্যামল বাংলা পরিবহন নামে ১টি বাসে। রাত ৯টা ২৫ মিনিটে সাভারের বলিপুরে ইতিহাস পরিবহন নামে ১টি বাসে এবং রাত ৯ টা ২৫ মিনিটে নাটোরের পুঠিয়ায় ১টি নছিমনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৩ নভেম্বর (সোমবার ) রাত ১ টা ০৫ মিনিটে মুগদার সবুজবাগ এলাকায় ১টি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২টা ৪০ মিনিটে সায়েদাবাদ জনপথ রোডে বলাকা পরিবহন নামে ১টি বাসে। ভোর ৫টা ৩০মিনিটে মিরপুর ৬-এ ইতিহাস পরিবহনে। ৫টা ৩৯মিনিটে দিনাজপুর মেডিকেল মোড়ে ১টি ট্রাকে। সকাল ৯টা ৬মিনিটে উত্তরা পলওয়েল মার্কেটের সামনে প্রজাপতি পরিবহনে এবং সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে শনির আখড়ায় মৌমিতা পরিবহন নামে ১টি বাসে আগ্নি সংযোগের ঘটনা ঘটে।

৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকান্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Share this news as a Photo Card