খোকসায় বাজারের ব্যগে মিললো নবযাতকের শরীরের অংশ

0
221

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সড়কের পাশ থেকে বাজারের ব্যগের ভিতর থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে খোকসা-ভবানীগঞ্জন সড়কের শোমসপুর করবস্থানের পাশ থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করা হয়।

স্থানীরা জানান, সকাল ১১ টার দিকে স্থানীয় এক টোকাই ভাঙ্গারী খোঁজার সময় বাজারের ব্যাগের ভেতরে নবযাতকের মৃতদেহ দেখতে পায়। সে ঘটনা স্থলের অদূরে করবস্থানের কর্মরত নির্মান শ্রমিকদের জানায়। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান বদর উদ্দিন খান বিষয়টি থানা পুলিশকে জানান। পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নবযাতকের সুরত হাল রিপোট তৈরী করে মৃতদেহ মর্গে পাঠায়।

ঘটনা স্থল থেকে ৫০ গজ দূরে কৃষানী রমেসা খাতুনের বাড়ি। সকালে তিনি মাঠে ধান কাটার কাছে ছিলেন। লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। তখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা মৃতদেহ ঘিরে ভিড় করে আছে। তিনি তাদের সরিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন। বাজারের ব্যাগের মধ্যে মাথা ছাড়া একটি সদ্যপ্রসূত শিশুর মৃতদেহ রয়েছে। তিনি শুনেছেন এক টোকাই ভাঙ্গারী খোজার সময় ব্যাগের মধ্যে মৃতদেহ দেখে কবর স্থানে কাজে থাকা শ্রমিক জানায়। তারা আসার আগেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।

আসাদুল ও রনি ইসলাম নামের নির্মান শ্রমিকরা জানান, স্থানীয় এক টোকাই প্রথমে মৃতদেহ দেখতে পায়। সে তাদের ডেকে জানায়। এ সময় স্কুলগামী শিশুরা মৃতদেহ ঘিরে দেখছিল।

থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পৌচ্ছে বাজারের ব্যগ থেকে মানব ভ্রুণের দেহের অংশ উদ্ধার করেছেন। ভ্রুণটির লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মাখের অংশ ছিলনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Share this news as a Photo Card