এইচএসসির ফল প্রকাশ হবে ২৬ নভেম্বর

0
282
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীার ফল প্রকাশ হবে আগামী ২৬ নভেম্বর।

রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিার্থীরা একযোগে পরীার ফলাফল পাবেন।

শুক্রবার শিা মন্ত্রণালয় ও আন্তঃশিা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বর- যেকোনো একটি দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশে সম্মতি দিয়েছেন।

চলতি বছর ৮টি সাধারণ শিা বোর্ডে এইচএসসি পরীা শুরু হয়েছিল ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিা বোর্ডের পরীা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে।

এ বছর পরীায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীার্থী। এদিকে, এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীা অনুষ্ঠিত হয়েছে। তবে শিার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীা নেওয়া হয়।

Share this news as a Photo Card