ঝিনাইদহে সেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

0
222
নিহত শামিম - ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সেনা সদস্য শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামে নিজের বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে।

গ্রামবাসি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার এঁসার নামাজ পড়ে তিনি বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বন্দুকধারী অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই শামিম মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য নিহত শামিম ২০২২ সালের ৩১ আগষ্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুন্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেন, “আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেফতার করতে পারেন, কিন্তু এমন ব্যাবহার করতে পারেন না।

Share this news as a Photo Card