ক্লিনিকের টাকা পরিশোধ করতে সন্তান বিক্রি করলেন মা

0
231

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিকের টাকা পরিশোধ করতে সাতদিনের নবজাতক পুত্রসন্তানকে বিক্রি করে দিলেন মা। পরে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন। সে আকাশ আলী স্ত্রী ।

জানা গেছে, গত ২৮ নভেম্বর বিকালে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে কোকিলা খাতুন নামের এক নারী সিজার অপারেশন করে পুত্র সন্তান প্রসব করেন। কিনিকের বিল পরিশোধ করতে মা কোকিলা খাতুন নবজাতক শিশু সন্তানটিকে বিক্রি করে দেন। নবজাতক বিক্রির ঘটনায় ওই নারী স্বামী আকাশ আলী হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবজাকের মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজ-খবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে নবজাতক সন্তান বিক্রি করে দিয়েছিলেন। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া তার আর কিছুই করার ছিল না।

অভিযুক্ত সোহাগ আলী বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য শিশুটিকে তার মায়ের কাছ থেকে কিনেছিলেন। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।

Share this news as a Photo Card