স্বামীর পক্ষে ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী

0
201

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে স্বামী-স্ত্রী দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু স্বামীর ট্রাক মার্কা প্রতীকের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক ও জনোসংযোগ করে চলেছেন ফুরকপি প্রতীকের প্রার্থী স্ত্রী।

এই প্রতিন্দন্দ্বি প্রার্থী যুগল হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত প্রার্থী নজরুল ইসলাম দুলাল তার। তিনি ট্রাক প্রতীক পেয়েছেন। তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন। তিনি প্রতীক পেয়েছন ফুলকপি। তারা থাকেন একই ছাদের নিচে।

নিজে প্রার্থী হলেও স্বামীর পে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন স্ত্রী মুনিয়া আফরিন। দিনরাত উঠান বৈঠক ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিন্দন্দ্বি প্রার্থী হয়েও স্বামীর পে ভোট চাওয়া মুনিয়া আফরিনের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শৈলকুপার কাঁচেরকোল এলাকায় স্বামীর ট্রাক প্রতীকের হ্যন্ডবিল বিলি বিলি করতে তাকে দেখা গেছে। তাতে দেখা যায় মুনিয়া স্বামীর ট্রাক প্রতীক প্রদর্শন করে পোজ দিচ্ছেন।

লাঙ্গলবাঁধ এলাকার রহিমা বেগম নামে এক নারী জানান, মুনিয়া প্রার্থী হয়েও নিজে জন্য ভোট না চেয়ে স্বামী নজরুল ইসলামের জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এটা আমার কাছে ভালো লেগেছে।

কমলা বানু নামে ধলহরাচন্দ্র এলাকার এক গৃহবধু জানান, স্বামীর প্রতি মুনিয়ার এই ভালোবাসা ও প্রার্থীতা কোরবানীর দৃশ্য ভোটারদের মনে সাড়া জাগিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন জানান, আমি নিজের জন্য প্রচারণা করছি, সঙ্গে স্বামীর পওে। প্রথম দিনে শৈলকুপার ভাটই এলাকায় নারীদের কাছে স্বামীর জন্য ভোট চেয়েছি। শৈলকুপার হাবিবপুর গ্রামে উঠান বৈঠকে উপস্থিত ছিলাম। তিনি বলেন, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে। আমি নিজের পাশাপাশি স্বামীর জন্যও মানুষের কাছে যাচ্ছি। ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন।

Share this news as a Photo Card