এ মাসেই বিজিবি, সশস্ত্র বাহিনী মাঠে নামবে ৩ জানুয়ারি

0
222
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডোস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি ডিসেম্বর মাসের ২৯ তারিখে মাঠে নামবে বিজিবি। এরপর ৩ জানুয়ারি নামবে সেনাবাহিনী।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিজিবি মোতায়েনের তথ্য জানান। তিনি বলেন, এরপর পরিস্থিতি আরও শান্ত ও সুন্দর হয়ে যাবে।

গত রবিবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ভোটের মাঠে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পে স্বার করেন ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান।

ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহাতা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো।

এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

Share this news as a Photo Card