ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
168

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৫০পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের ওই মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card