কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে পরীক্ষার্থী যুবকের কারাদন্ড

0
197

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক নিয়োগ পরীায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক যুবককে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। শিটের নিচের অংশ পূরণ না করার কারণে ৫ জনকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

শুক্রবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে কেন্দ্রে প্রাথমিক শিক নিয়োগ পরীার সময়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মহসীন উদ্দীন এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর অভিযুক্ত ওই যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত ওই যুবক মিরপুর উপজেলার রামনগর রফিকুল ইসলামের ছেলে সুমন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক নিয়োগ পরীা কুষ্টিয়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একটি কেন্দ্রে ৬৩০ জন পরীার্থীর মধ্যে ৪৩৮ জন পরীা অংশ গ্রহণ করেন। এ সময়ে অভিযুক্ত ব্যক্তি ওএমআর শিট পরিবর্তন করেন। বিষয়টি দায়িত্ব থাকা পরীকের নজরে আসলে তিনি তাৎণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

Share this news as a Photo Card