জার্মানিতে শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠক

0
182
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার জার্মানির স্থানীয় সময় সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রæয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

Share this news as a Photo Card