নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে যুবকের কারাদন্ড

0
134
দন্ডপ্রাপ্ত আসামীর ছবি তুলতে পুলিশের বাঁধা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ওবায়দুল্লাহ এ আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাাপ্ত সাগর হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিপ্লব হোসেনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দীর্ঘ দিন ধরেই ওই যুবক আমাদের এক নারী চিকিৎসককে হয়রানি করে আসছিল। এর আগেও ওই যুবককে কয়েকবার সতর্ক করা হয়েছিল।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, হাসপাতালের এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card