খোকসায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

0
191

স্টাফ রিপোর্টার

বাড়ির জমির সীমানা নির্দ্ধারণ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সোমবার সকালে খোকসা উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় সোহগ (৪০), পিতা -আকমল, শরিফুল ইসলাম (৩৫), পিতা – আব্দুল মজিদ, বাদশা (৫২), পিতা-মহির উদ্দিন শেখ, স্বপন শেখ (২২) ও মনির শেখ (২৫) উভয়ের পিতা বাদশা শেখ আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধিন বাদশা জানায়, সকালে সে তার নিজের বাড়ির সীমানায় বেড়া দিতে শুরু করে। এ সময় প্রতিবেশী শরিফ তার বেড়া দেওয়ায় বাধা সৃষ্টি করে। তার স্থানীয় কাউন্সিলন ইউনুস আলীকে ডেকে নিয়ে ঘটনা স্থলে আসে। কাউন্সিলর জমির সীমানা নির্দ্ধারণ করে দেয়। এ সময় প্রতিপক্ষ তাদের উপর হামলা করে।

চিকিৎসাধিন আহত শরিফুল ইসলাম জানান, স্থানীয় কাউন্সিলর জমির সীমান নির্দ্ধারণের পর তার উপস্থিতিতে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে। তার হামলাকারীদর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউনুস আলী জানান, দুই পক্ষের বিরোধ মেটাতে তাকে ঘটনা স্থলে ডাকা হয়। তিনি বিষয়টি নিস্পত্তি করে দেন। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মারামারিও হয়।

Share this news as a Photo Card