বগুড়া বিশেষ মামলায় জেল থেকে ছাড়া পেলেন ৯ সাজাপ্রাপ্ত

0
203

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি বিশেষ মায় রোববার বগুড়া জেলা কারাগার থেকে মাদক ও চুরির মামলায় এক বছরের কম সাজাপ্রাপ্ত নয়জনকে মুক্তি দেয়া হয়েছে। জেলার শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন কারাগারে এক বছরের কম সাজাভোগীদের সাজা বাতিল করে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশে ১৫৯ জনের তালিকা পাঠানো হয়েছিল। রোববার উল্লিখিত নয়জনের তালিকা আসায় তাদের মুক্তি দেয়া হয়েছে। পরবর্তীতে আসা তালিকা অনুসারে অন্যদের মুক্তি দেয়া হবে।

Share this news as a Photo Card