ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ

0
133

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতীয় আগ্রাসন ও সকল প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা চালায়। এ সময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য রাখেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র হস্তান্তর করলো সেনাবাহিনী

বক্তরা বলেন, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। সময় হয়েছে ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

Share this news as a Photo Card