৪৮ ঘণ্টায় গাজায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

0
118
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে ৯৭০ ফিলিসিস্তনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৪৮ ঘণ্টায় এ হত্যাযোগ্য চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮ হাজার ৫৭৭ জন। বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৫৪৭ জনে।

বুধবার প্রকাশিত এএফপিটিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিন জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির চার কর্মীর বাড়িতে হামলা ভাংচুর

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দু’জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে দু’জনের পরনে জ্যাকেট ছিল। একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ‘টঘগঅঝ’-এর টি-শার্ট।