কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু

0
88

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু হলো। সোমবার থেকে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে ৯০টি শয্যায় আবাসিক কার্যক্রম শুরু হলো।

এ দিন বেলা ১১টায় উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা ছাড়াই হাসপাতালের আংশিক এ রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো.আনোয়ারুল কবীর, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা।

এর আগে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে বেশ কিছু রোগী এনে রাখা হয় এই হাসপাতালে। এসব রোগীরা নতুন হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে সন্তোষ প্রকাশ করলেও ওষুধ ও খাবার পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তারা।

ঝিনাইদহের শৈলকুপা থেকে আসা আমজাদ হোসেন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। এরপর গতকাল আমাকে এখানে পাঠানো হয়। এখানে চিকিৎসা ভালো পাব বলে মনে হচ্ছে। তবে ওষুধ ও খাবার বাইরে থেকে আনতে হচ্ছে।

উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবীর বলেন, স্বল্প পরিসরে মেডিসিন ও শিশু বিভাগে ৪৫টি করে মোট ৯০ শয্যায় আবাসিক কার্যক্রম শুরু হলো।
আশা করছি পর্যায়ক্রমে পূর্ণাঙ্গরূপে হাসপাতালটি দ্রæতই চালু করতে পারব।

আরও পড়ুন – ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, একটা বড় কাজ শুরু হলো এখন থেকে। ৫০০ শয্যার হাসপাতালটি অন্তত শুরু হলো। এখন ধীরে ধীরে পূর্ণাঙ্গরূপ দেওয়ার প্রচেষ্টা চলমান থাকবে। রোগীদের সুযোগ সুবিধাও বাড়ানো হবে।

আরও পড়ুন – শিশুকে যৌন নিপীড়নের আসামির বাড়ি ভাঙলো জনতা

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে হাসপাতালের আবাসিক কার্যক্রম শুরু করা গেল, এটাই প্রথম সফলতা। এই হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু হওয়া ছিল কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোর প্রাণের দাবি। সেই লক্ষ্যেই আমাদের সর্বাত্মক সহযোগিতা চলমান থাকবে।

আরও পড়ুন – দুর্বৃত্তের আগুনে গৃহহারা ধর্ষীত শিশুর পরিবারের পাশে ইউএনও

Share this news as a Photo Card