স্টাফ রিপোর্টার
টানা দুই যুগে দ্বিতীয়বার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক এসএম মোস্তফা শরিফ নির্বাচিত হয়েছেন। তবে অনুষ্ঠানের নির্দ্ধারিত প্রধান অতিথি সাবেক সংসদসহ একটি অংশ সম্মেলনে যোগ দেয়নি।
সোমবার সকাল ১০ টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিরোধের কারণে দলের একাংশ সম্মেলন অনুষ্ঠানে যোগ দেয়নি। প্রকাশে বাদ প্রতিবাদও করেনি তারা।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আলোচনা করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, খোকসা থানা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহবায়ক মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম মোস্তফা শরীফ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এ্যাড আব্দুল মজিদ বিশ্বাস মাইকে ঘোষনা দিয়ে জানিয়ে দেন প্রতিপক্ষ না থাকায় সভাপতি পদে মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক পদে এসএম মোস্তফা শরিফ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাচিত হয়েছেন। এই নেতারা অল্প সময়ের মধ্যে সমন্বয় করে ৭১ সদস্যের খোকসা পৌর বিএনপির পূনাঙ্গ কমিটি করে অনুমোদন করাবেন।
অনুষ্ঠানের ব্যানারের প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নিজে, তার অনুগত বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব আনুস উজ্জ জামান এবং থানা বিএনপির সাবেক সভাপতির অংশ এ সম্মেলনে যোগদেননি। এসব নেতার সম্মেলনের আগের দিন রবিবার সাংবাদিকদের জানিয়েছিলেন তাদের দাওয়াত করা হয়নি।
ওই দিন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানিয়েছিলেন শুধু থানা বিএনপির সাবেক সভাপতির অফিশিয়াল পটোকল না থাকায় তাকে দাওয়াত দেওয়া হয়নি। তা ছাড়া সবাইকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দাওয়াত দেওয়া হয়েছে।
খোকসা পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু দলের সবার সাথে করে আগামী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন। এ ছাড়া যারা আজকের সম্মেলনে যোগ দেয়নি তাদের জয় পরাজয় দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন – ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
সম্মেলনে অংশ না নেওয়া বিএনপির একাংশ প্রকাশ্য কোন বাদ প্রতিবাদ করেনি। এমনকি দ্বিতীয় দিন সোমবার উপজেলা বিএনপির সদস্য সচিব আনুস উজ্জ জামান ফোন অন্যকে দিয়ে রিসিভ করান। কিন্তু নিজে কথা বলেনি।






