পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদন্ড

0
43

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার অপরাধে এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাঈম প্রামাণিক (১৯)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের রিয়াজুল প্রামাণিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন।

মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও থানার পুলিশ।

আরও পড়ুন – শৈলকূপায় ট্রাকচাপায় স্বামী স্ত্রী ও সন্তান নিহত

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, মহেন্দ্রপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। পরোয়ানামূলে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।