কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন।
জানা গেছে, বাঁশগ্রাম বাজারের নিউ সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভান্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।
আরও পড়ুন – ঝিনাইদহে ড্যাবের রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত
এ তথ্য নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরো এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।






