খোকসায় অগ্নিকান্ডে ৬ দোকান ও গোডাউন ভস্মিতভূত

0
82

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাজারের অগ্নিকান্ডে একাধিক গোডাউনসহ ৬ দোকান ভস্মিভুত হয়ে গেছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারের একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা ধারনা করছেন। তবে তুলা ব্যবসায়ীর দাবি তারে গোডাউনে বিদ্যুৎ বা আলো ছিলো না। পাশের গোডাউনে একটি ডেকেরেটরের মালামাল ছিলো, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন, বিএনপি ও অন্যান রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখা করে সমবেদনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শেখ মার্কেটের ভিতরের অধিকাংশ ঘর বন্ধো ছিলো। তুলার গোডাউনের ভিতর থেকে ধুয়ার কুন্ডলী উঠতে থাকে। খোকসা ফায়ার ব্রিগেডের একটি ইউনিটের সদস্য ও স্থানীয়রা প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ব্যবসায়ীদের ডেকেরেটরের মালামাল, তুলা, কয়েক হাজার মন পেঁয়াজ, ভুট্টাসহ কৃষিপন্যের ৬টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ক্ষতিগ্রস্ত তুলা ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, তার ঘরে বিদ্যুৎ বা আগুনের ব্যবস্থা ছিলো না। তিনি ও তার কর্মচারীরা ভিতরেই ছিলেন। ধুঁয়া আর আগুন দেখে তিনি বেড়িয়ে আসেন। তার চোখের সামনে ২ ট্রাক তুলা ও নতুন ম্যাশিনটি পুড়ে গেছে। তার ক্ষতির পরিমান ৭ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ডেকোরেটরের মালিক নাসিম বলেন, আগুনের সূত্রপাতেরর ৫ মিনিট আগে তিনি গোডাউন বন্ধ করে বাড়ি গিয়ে খেতে বসেছেন। দুই মুঠো ভাত মুখে দিয়েছেন। এমন সময় মুঠোফোনে খবর পান তার দোকন পুড়ে গেছে। তিনি প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে এসে দেখেন তার আর কিছুই অবশিষ্ট নাই।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিমুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ও বাজারের ব্যবসায়ী আবু জানান, তুলার দোকান আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। দিনের বেলায় বলে রক্ষা। রাত হলে ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতো।

আরও পড়ুন – ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী