ছয় জেলায় নতুন ডিসি

0
74

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী, কুড়িগ্রাম ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দেয়। ডিসিদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিনকে কুষ্টিয়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু