স্টাফ রিপোর্টার
নারী ইউটিইউবারের হাতে এবার আটক দুই চোরকে গণধুলাই দিয়েছে জনতা। আটক দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের স্কুল পাড়ায় শাহিনের বাড়ির দোতলার একটি ইউনিটের দরজার তালা ভেঙ্গে দুই চোর প্রবেশ করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া ও ইউটিউইবার মুন্নি আক্তার কনা দরজার তালা ভাঙ্গা শব্দ আঁচ করতে পারেন। তিনি ছুটে এসে বাড়ির মালিক শাহিনের বসবাসের দোতলার ইউনিটের প্রধান দরজার তালা ভাঙ্গা দেখে। এক পর্যায়ে বাইরে থেকে প্রধান দরজার হ্যাজবোল্টটি আটকে দিয়ে চিৎকার করে। এ সময় স্থানীয়রা ঘরের ভিতর আটকা পড়া চোরদের বেড় করে নিয়ে যায়।
ঘরের ভিতর আটক চোর নূরুজ্জামান (৪৫) ও চুন্নু শেখ (৪৫)। তাদের বাড়ি মাদারিপুরে। পরে বাড়ির মালিক শাহিন খোকসা থানা পুলিশকে খবর দেন। কিছু সময় পর পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে গণ ধুলাইয়র শিকার ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত আটক দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলো।
বাড়ির মালিক শাহিন জানান, তাকে ইউটিইউবার কনা’র ফোন পেয়ে তিনি বাড়িতে আসেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
হাসপাতালে চিকিৎসাধীন আটক চুন্নু শেখ জানান, তাদের কাছে তালা ভাঙ্গার যন্ত্র ছাড়া আর কোন অস্ত্র ছিলো না। তারা ঘরে ঢোকার পর স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করেছে।
ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এএসআই শুভ বলেন, স্থানীয় জনতা আটক দুই ব্যক্তিকে গণ পিটুনি দিচ্ছিলো। এ সময় খবর পেয়ে তারা দুই ব্যক্তিকে উদ্ধার করেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন বলেন, পুলিশের ভর্তি করা দুই ব্যক্তির শারীর অবস্থা ভালো আছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, আটকরা এখনো হাসপাতালেই ভর্তি আছে। বাড়ির মালিক মাগরিবের নামাজের পর মামলা দিতে থানায় আসবেন।






