কুমারখালী সংবাদ দাতা
কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের উত্তর ভবানিপুর গ্রামে শাহিন আলমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে ঘরগুলোতে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে একটি হিরো হোন্ডা মটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমারখালী ফায়ার সার্ভিসের সাব-অফিসার, শ্রী ইন্দ্র প্রসাদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ টি বসতঘর পুড়ে যায়।






