করোনা উপসর্গ নিয়ে গাংনীতে একজনের মৃত্যু

0
198
coronavirus-Dro-24-p-2-compressed
প্রতিকী ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাট বামন্দী গ্রামে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। জয়নাল আবেদীন বামন্দী শহরের খোদা বকসের ছেলে।

মঙ্গলবার নিজ বাড়িতে সে মারা যায়।

ডাক্তার রিয়াজুল আলম বলেন, জয়নাল আবেদীনের সর্দি-কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে মারা যাওয়ার কারণ।