কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন”।
হোসনে আরা রুবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা, স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান প্রমুখ।






