স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ কুষ্টিয়া- ৪ আসনের (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী আফজাল হোসেনের নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে নির্বাচনী গণ মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খোকসা বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
এ নির্বাচনী সমাবেশে কুষ্টিয়া- ৪ আসনে (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত প্রার্থী মোঃ আফজাল হোসেন বলেন, তার দল সরকার গঠন করলে দেশে বেকার ভাতা চালু করা হবে। নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা শেষ করার সাথে সাথে চাকুরির নিয়োগ পত্র পাবেন শিক্ষিত যুবকরা। ন্যায় ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
এ আসনের দলটির মনোনিত প্রার্থী আফজাল হোসেন আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বলছেন, ভোট কেন্দ্রে গেলে হাত ভেঙ্গে দেওয়া হবে। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেও হাত দুই খানা। আমাদের কর্মীদের হাত আছে। প্রয়োজনে কেউই বসে থাকবে না। আমাদের কর্মিরাও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মত আবাও স্বাধীন করা হবে।
এ সমাবেশে বাংলাদেশ জামায়াতী ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা আলোচনায় অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম।






