স্টাফ রিপোর্টার
ডিউটি শেষে থানা থেকে ভাড়া বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুঠোফোন ছিনতায়ের চেষ্টা চালিয়ে আশিকুর রহমান (২১) নামে এক যুবক জনতার হাতে আটক হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আশিকুর রহমানকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক আশিকুর রহমান খোকসা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
গতকাল বুধবার রাত নয়টার দিকে থানাপাড়া পাঁচবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ডিউটি শেষে থানার পাশেই ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ কনস্টেবল। সে বাসার কাছাকাছি পৌচ্ছালে হঠাৎ আশিকুর তার হাতে থাকা মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন আশিককে আটক করে পুলিশে দেয়।
সন্ধ্যায় এ রিপোর্ট খেলার সময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে থানায় ডিউটি শেষ করে পাশেই ভাড়া বাসাতে ফিরছিলেন এক নারী কনস্টেবল। রাস্তায় আশিকুর নামে এক যুবক ওই নারী কনস্টেবলের হাতে থাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে যুবকটিকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মোতালেব হোসেন বলেন, থানার পাশেই ভুক্তভোগী নারী কনস্টেবলের বাসা। ডিউটি শেষে ফেরার পথে তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছবি
খোকসা (কুষ্টিয়া) খোকসা থানা ভবন।






