
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
সকাল ৮ টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সংসদ চত্বর থেকে বিজয় র্যালি বের হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ পর্বে জাতীয় পতাকা উত্তোলনের, মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান জাতীয় পতাকা ও খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন।
দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান মহান বিজয় দিবস পালন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয়ী মেলা আয়োজন করা হয়।





