কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আখতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্খা প্রত্যাশা পূরণ ও সংস্কারের লক্ষ্যে হ্যাঁ /না গণভোট অনুষ্ঠিত হবে। সকল শ্রেণি পেশার মানুষ যেন ভোটে অংশগ্রহণ করেন, – সেই লক্ষ্যে আপনারা ব্যাপক প্রচার – প্রচারণা ও মানুষকে সচেতন করবেন।






