কুষ্টিয়ায় হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

0
10

কুষ্টিয়া প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।

শনিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণ’র ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে মজমপুর গেটে এসে জড়ো হন। বিক্ষোভকারীরা সড়কে বসে অবস্থান নেন।

এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ¯েøাগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন।

পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কের দুই ধারে কয়েক শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়।
দুই ঘন্টাব্যাপি বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।