স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুষ্টিয়া রোজা রাইডার্স ক্রিকেট একাডেমি ৯ উইকেটে বিজয় অর্জন করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী করা হয়।
টুনামেন্টের উদ্বোধন করেন খোকসা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু।
উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা ক্রিকেট একাডেমি খেলতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। মধ্যাহ্ণ বিরতির পর কুষ্টিয়া রোজা রাইডার্স ক্রিকেট একাডেমির খেলোয়ারেরা ব্যাট করতে নেমে ১ ইউকেট হারিয়ে প্রয়োজনীয় ১১০ রান সংগ্রহ করে নিজেদের বিজয় নিশ্চিত করে।
উদ্বোধক ও আয়োজক নাফিস আহমেদ খান রাজু জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত ক্রিকেট টুনামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী বুধবার এই মাঠে টুনামের্ন্টের দ্বিতীয় খেলায় অংশ নেবে পাংশা ক্রিকেট একাদশ বনাম মেহেরপুর ক্রিকেট একাদশ। শুক্রবার অনুষ্ঠিত হবে টুনামেন্টের তৃতীয় ম্যাচ। এ দিনের ম্যাচে খোকসা ও কুমারখালী একাদশ মুখোমুখি হবে।
টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.বি.এম হাফিজুর কবির ফারুক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন।






