কুষ্টিয়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ সাতজন নিহত

0
18

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। অপর দিকে ঝিনাইদহে আর দুই যবক নিহত হয়েছে।

শনিবার দুপুর ২টায় কুষ্টিয়া শহরের বাইপাস সড়ক মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল।

নিহতদের মধ্যে সিএনজিচালকসহ দুইন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপর দিকে শুক্রবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে দুই জন আরহীর সাথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরহীরা গুরতর ভাবে হয় এবং দুর্ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়। অপর জন কে দ্রæত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনা স্থলে যিনি মারা যান তিনি হলেন ঝিনাইদহ ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর নিবাসী শাহিনের ছেলে শান্ত (২২) এবং মোটরসাইকেলের অপর আরোহি যুবক হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেন (২৪)। টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।