দ্রোহ ডেস্ক
কুষ্টিয়ার খোকসা ও ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিনগত মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা পৌরসভা, খোকসা থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার , এরপর একে একে জেলা বিএনপি, প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, এসএসসি ব্যাচ ১৯৯৪, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।
এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করে।






