তিন শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0
13

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় তিন শতাধিক অস্বচ্ছল, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

রবিবার (১ মার্চ) ১১টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম (ওয়াই ডি এফ) এ আয়োজন করে।

রমাদানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হন।

সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে মোট তিন শতাধিক পরিবারের হাতে ফুড প্যাক তুলে দেওয়া হয়। ইতিমধ্যে খোকসা উপজেলায় বিতরণ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমারখালী সরকারি কলেজ মাঠে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।

প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফুড প্যাকেজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-কলেজ বিষয়ক সম্পাদক ইমরান খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।